1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ৪ “স” মিল মালিকের ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম অফিযান চালিয়ে লাইসেন্স ব্যতিত “স” মিল (করাত কল) পরিচালনার অপরাধে ৪ মিল মালিকের ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।

 

গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর থেকে দেড় টা পর্যন্ত আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার ব্রিজের নিকট এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন ভ্রারপ্রাপ্ত বন কর্মকর্তা এমরান হোসেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স ব্যতিত বেশ কিছু “স’ মিল পরিচালনা করে কাঠের ব্যবসা করে আসছিল।

 

এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত টিম দুপুরে অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে লাইসেন্সে ব্যতিত ‘স” মিল (করাত কল) পরিচালনা করার অপরাধে আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজের পশ্চিম পার্শ্বে  অবস্থিত মেসার্স রাহিম “স” মিল মালিক হামিদুল ইসলামের ১০ হাজার টাকা, মেসার্স “স” মিল মালিক রাশিদুল ইসলামের ১০ হাজার টাকা, মের্সাস নাহিদ “স” মিল মালিক দুলাল হোসেনের ১০ হাজার টাকা এবং কোট পরিচালনা কালে উপজেলার কালাইকুড়ি গ্রামের সোহেল রানা সরকারি কর্মচারিকে সরকারি কার্য সম্পাদনে বাধা/অসহযোগিতা প্রদান করার অপরাধে তার ৫০০ টাকা জরিমানাসহ মোট ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর