1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পঠিত
১৫৭

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজন মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম জেল-জরিমানা করেছেন। দন্ডপ্রাপ্ত হলে, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা কোলাগনিপুর গ্রামের নজরুল মন্ডলের ছেলে রমজান মন্ডল (২৬), নওগাঁ জেলার সাহাপুর গ্রামের ছায়ের আলীর ছেলে আব্দুল মজিদ (৫০) ও আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের মাসুদ রানার ছেলে টুটুল হোসেন (২৯)।

 

গত শনিবার (৪ জুলাই) বিকেলে তাদের আটক ও বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, শনিবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত তিনজন মাদক কারবারিকে ৪ লিটার চোলাইম মদ ও ১শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

 

এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি তিনজনকেই ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানারা অর্থদন্ড ও অনাদায়ে আরো ২ দিনের বিনাশ্রম করাদন্ডের আদেশ দেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর