1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পঠিত
১০০

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোলাই মদ, এ্যাম্পোল ও গাঁজাসহ আটক চারজন মাদক কারবারিকে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানার আদেশ দিয়েছেন।

 

দন্ডপ্রাপ্তরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নওজর উত্তপাড়ার ইয়াছিন মন্ডলের ছেলে শাকিব হাসান (২২), আদমদীঘি উপজেলার সাহেবপাড়ার বাছেদ মন্ডলের ছেলে আরশেদ মন্ডল (৫৫), একই পাড়ার আব্দুর রহমানের ছেলে আতিয়ার রহমান সোহেল ((৪৬), ও নতুন বাজার হাটখোলার আব্দুল মফিজের ছেলে বাবু মিয়া (৫৫)। গত মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় তাদের মাদকসহ আটক ও জেল-জরিমানার এই রায় দেন ভ্রাম্যমান আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত বুধবার বিকেল তেকে সন্ধ্যা পর্যন্ত আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে উল্লেখিত চারজন মাদক কারবারিকে ২.৫ লিটার চোলাই মদ, ১শ গ্রাম গাঁজা ও ৫পিস এ্যাম্পোলসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি চারজনকেই ১৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। এছাড়া জব্দকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করেন।

 

বিডি/ নিউজ / বাংলা২৪ / ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর