1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে লাইসেন্স নবায়ন ব্যতিত দুই হ্যাচারী মালিকের ৭৫ হাজার টাকা জরিমানা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৭৫ বার পঠিত
২০৭

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে নবায়ন ব্যতিত হ্যাচারী ব্যবসা পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘ উপজেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম দুইজন হ্যাচারী মালিকের পৃথক ভাবে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

 

গতকাল রোববার (৫ জুলাই) আদমদীঘি উপজেলার তালসন ও কদমা এলাকায় বেলা ১২ টা থেকে ২টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতে এ অভিযান চলে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, বগুড়ার আদমদীঘি উপজেলার বেশ কিছু মৎস্য উৎপাদনকারি প্রতিষ্ঠান হ্যাচারী মালিকগন সররকারি নিয়মনীতি উপেক্ষা করে তাদের ব্যবসায় লাইনেন্স নবায়র ব্যতিত হ্যাচারী ব্যবসা চালিয়ে আসছিল।

 

গতকাল রোববার এমন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে একটি টিম আদমদীঘি তালসন স্টেশর রোডে অবস্থিত শাহাদৎ মৎস্য হ্যাচারিতে অভিযান চালিয়ে লাইসেন্স নবায়ন ব্যতিত হ্যাচারি ভাড়া নিয়ে পরিচালনাকারি বর্তমান প্রোপাইটার বেলাল হোসেনের ২৫ হাজার টাকা এবং একই অনিয়মের কারনে কদমা গ্রামে অবস্থিত জিতু মৎস্য মৎস্য হ্যাচারির মালিক মো: মিঠু‘র ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং এ অভিযান চলমান থাকবে বলে ভ্রাম্যান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর