1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত
৬২

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার: হিন্দু পৌণানিক বিশ্বাসে শিশুদের কল্যানকর্তা, রক্ষাকর্তা দেবী, শিশুর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা ও জামাই-মেয়ের মঙ্গল কামনায় উৎসব মূখর পরিবেশে বিশ্বব্যাপীর মতো বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা হিন্দু পাড়াসহ বিভিন্ন গ্রামে দেবী ষষ্টীর পুজা ও জামাই ষষ্টী পালন করা হয়েছে।

 

হিন্দু সম্প্রদায়র পঞ্জিকা অনুয়ায়ী (২০ জুন) গতকাল শনিবার, ৫ আষাঢ় মাস পরায় চন্দ্র মাসের শুক্ল পক্ষে এই ষষ্ঠী পুজা ও জামাই ষষ্ঠী পালন করা হয়। এই উৎসবটি বাঙালীর একটি ঐতিহ্যবাহী সংস্কৃতিক লৌকিক আচার। খ্রিস্টপূর্ব আষ্টম ও নবম শতাব্দীর প্রথম দিক থেকে হিন্দু ধর্মালম্বীরা ষষ্টী ও জামাই ষষ্টী পুজা করে আসছে।

 

তাদের প্রথানুয়ায়ী পূর্ব পুরুষদের রীতি অনুসারে শনিবার প্রতি বছরে বিশ্বব্যাপী ও সারাদেশের সাথে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা হিন্দুপাড়াসহ বিভিন্ন এলঅকায় শতশত সনাতনী পরিবার দেবী ষষ্ঠীর পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন করেন।

 

এছাড়াও মায়েরা সন্তানদের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন এবং শাশুড়ীরা ষষ্টী দেবীর পুজা শেষে জামাইদের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় জামাইদের কপালে দইয়ের ফোটা, হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেয়ার পাশাপাশি জামাইদের জন্য ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করেন। সর্বপুরি হিন্দু ধর্মালম্বীদের ষষ্টী পুজা ও জামাই ষষ্টী এক ঐতিহ্যবহন করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর