1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত
৪৬

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : আদমদীঘির সান্তাহার-আত্রাই সড়কে যানবাহন আটকিয়ে ছিনতাই কালে জনতা নওশাদ আলম নাইম (৩০) নামের এক ছিনতাইকারিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটক নওশাদ আলম নাইম আদমদীঘি উপজেলার প্রাননাথপুর গ্রামের লিটন সাখিদারের ছেলে। গত সোমবার (৩১ আগষ্ট) দিবাগত রাত ২টায় দিকে সান্তাহার-আত্রাই সড়কে কেল্লাপাড়া গ্রামের পাশে সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, গত সোমবার দিবাগত রাতে সান্তাহার সিএনজি স্ট্যান্ড থেকে আটক নওশাদ আলম নাইম যাত্রী সেজে অপর যাত্রীদের সাথে একটি সিএনজি ভাড়া করে রানীনগরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সিএনজিটি কেল্লাপাড়া নামক স্থানে পৌঁছিলে নওশাদ আলম নাইম ছিনতাইকারি ছিনতাইকারি বলে চিৎকার দিলে রাস্তার পাশে আগে থেকেই ওঁৎপেতে থাকা ৫/৬ জন ছিনতাইকারি ও যাত্রী বেশে থাকা নওশাদসহ সিএনজির গতিরোধ করে।

 

এরপর সিএনজি আটকিয়ে চালক ও যাত্রীদের মারধর করে টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় সিএনজি চালক ও যাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন নওশাদ আলম নাইমকে আটক করলেও অপর ছিনতাইকারিরা পালিয়ে যায়। আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটক নওশাদ আলমকে থানায় নিয়ে আসেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর