1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে ১২কেজি গাঁজা ফেলে পালাল মাদক কারবারি

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯৫ বার পঠিত
৮০

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চেকপোস্ট দেখে মোটরসাইকেল-সহ মাদক ফেলে পালিয়ে গেছেন এক কারবারি। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার ইসবপুর গ্রামের ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে পাকা রাস্তার উপর ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে ১২কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের সদস্যরা।

 

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, সোমবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই গ্রামের শ্রী যোগেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী স্বপন চন্দ্র রায় মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম হতে বিপুল পরিমান গাঁজা নিয়ে সান্তাহার হয়ে পাবনার উদ্দেশ্যে যাচ্ছে।

 

এমন গোপন সংবাদের ভিক্তিতে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ তিলকপুর-সান্তাহারগামী সড়কের আদমদীঘির ইসবপুর গ্রামস্থ ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় নম্বরবিহীন লাল রংয়ের পালসার মোটরসাইকেলকে দাড় করার সংকেত দেওয়া হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় স্বপন চন্দ্র রায়।

 

এরপর ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের টাংকি ও সিটের নীচে বিশেষ কায়দায় লুকানো দুইটি কালো রংয়ের ব্যাগের ভিতর থেকে ১২কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এব্যাপারে সন্ধ্যায় স্বপন চন্দ্র রায়কে আসামী করে আদমদীঘি থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর