1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

আদমদীঘিতে ২২ হাজার শিশুকে ভিটামিন-“এ” প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮৬ বার পঠিত
১১৪

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : ‘ভিটামিন-এ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান” স্লোগান সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ৬ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের প্রায় ২২ হাজার শিশুকে ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 

গত রোববার (২৮ জুন) সকাল ৯টায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: ফজলে রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শিশুকে টিকা খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।

 

এসময় উপস্থিতি ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, ডা: বিলাশ কুমার সাহা, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, ফার্মাসিষ্ট ফরহাদ হোসেন প্রমুখ।

ডা: ফজলে রাব্বি সাংবাদিকদের জানান, ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন, আদমদীঘি বাসস্ট্যান্ড ও মুরইল বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ১শ ৭২ টি কেন্দ্র স্থাপনের মাধ্যমে এসব শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের মাধ্যমে খাওয়ানো চলছে।

 

প্রতিদিন ক্যাম্পেইন কেন্দ্রে ২জন করে কর্মি নিয়োজিত থেকে কার্যক্রম পরিচালনা করছেন। ৬ মাস থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৬২০জন শিশুকে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১৯ হাজার ২০০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে খাওয়ানো চলমান রয়েছে।

 

৬ মাস বয়সেন নীচে, ৫৯ মাস বয়সের বেশি বয়সের শিশু এবং অসুস্থ্য কোন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো যাবেনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর