1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

আদমদীঘির জামায়াত নেতা মাওলানা মোফাজ্জল হকের ১ম মৃত্যুবার্ষিকী

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৪০ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামের বাংলাদেশ জামায়াতে ইসলামির বগুড়া জেলা কর্ম পরিষদ সদস্য ও ধনতলা মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা মোফাজ্জল হক সাহেবের আজ ১ম মৃত্যুবার্ষিকী। তিনি ২০২৫ সালের এই দিন ভোরে আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করে।

মরহুম মাওঃ মোফাজ্জল হক এলাকায় জীবদ্দশায় বিনয়ী ও নম্র স্বভাবের ব্যক্তি হিসাবে হক সাহেব বলে সুপরিচিত ছিলেন। তিনি জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী হিসাবে ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনে প্রতিন্দন্দিতা করেন।

 

মরহুম মাওলানা মোফাজ্জল হক বগুড়া জেলা জামায়াতের শিক্ষা ও প্রকশনার সেক্রেটারী, সাবেক ভারপ্রাপ্ত জেলা আমীর, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষনা কেন্দ্রের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা, ৭০ টি ধর্মীয় গ্রন্থ রচনা করেন। মরহুম মাওলানা মোপাজ্জল হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক ও দলীয় ভাবে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর