1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘির মুরইল পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ প্রচারে ক্যাম্পেইন অনুষ্ঠিত

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পঠিত
১১১

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : ‘এক দেশ এক কিউআর লেনদেনে বাংলা কিউআর’- এই স্লোগানকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি বগুড়া আঞ্চলিক শাখার আয়োজনে দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে ক্যাশলেস বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইন র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বগুড়ার বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়াম থেকে আদমদীঘির মুরইল পুবালী ব্যাংকে ভার্চুয়ালি ক্যাম্পেইন উদ্বোদন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহনেওয়াজ খান।

 

এ উপলক্ষ্যে উপজেলার মুরইল পুবালী ব্যাংক শাখায় একই সময় অতিথিবৃন্দ অনুরূপ ফিতা কেটে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান এএসএম রায়হান শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ বাংকের প্রতিনিধি সেলিম আহম্মেদ, ব্যাংকের বগুড়া শাখার এডিসি ডিভিশন হেড রবিউল আলম প্রমুখ।

 

বক্তারা এটি আধুনিক একটি স্বচ্ছ, নিরাপদ ও স্মার্ট আর্থিক লেনদেন ব্যবস্থার দিকে আমাদের সম্মিলিত অঙ্গীকার। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশের অভিযাত্রায় ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

মোবাইল ব্যাংকিং, কিউআর পেমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে সেবা আরও সহজ দ্রুত ও নিরাপদ হয়েছে। এসময় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, সাধারণ মানুষ ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন এবং ডিজিটাল লেনদেন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন। পরে গ্রাহকবৃন্দকের সাথে নিয়ে একটি র‌্যালী বের করা হয়।

 

বিডি/ নিউজ/ বাংলা২৪/ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর