1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭৫ বার পঠিত
১০৪

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের কাশিমালা গ্রামীণ আধা কিলোমিটারের অধিক সড়কের কার্পেটিং উঠে বড়বড় গর্ত সৃষ্ঠি হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে।

 

ফলে সড়ক দিয়ে গ্রামবাসির চলাচলে ও বাজারজাত করনের জন্য ধানসহ কাঁচা মালামাল এবং জরুরি রোগি বহনে মারাত্মক ভোগান্তিতে পড়েছে। সড়কটি বর্ষার আগেই পুন:নির্মান কিংবা সংস্কার করার দাবী গ্রামবাসির।

প্রকাশ, আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের কাশিমালা গ্রামে প্রায় নারী পুরুষসহ প্রায় ৩ হাজার মানুষের বসবাস। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিট ক্লিনিক ও মৎস্য খামার রয়েছে।

 

আদমদীঘি রেলওয়ে স্টেশন-কদমা সড়কের কাশিমালা বটতলী ব্রিজ থেকে কাশিমালা বিদ্যালয়. কমিউনিটি ক্লিনিক ও গ্রামে চলাচলের আধা কিলোমিটারের অধিক একমাত্র সড়কটি বিগত প্রায় ১০ বছর পূর্বে কার্পেটিং করা হয়।

 

গ্রামবাসি জানায়, কার্পেটিং কাজ করার পর থেকে সড়কটিতে কোন প্রকার মেরামত কিংবা সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ভেঙ্গে ও গর্তের সৃষ্ঠি হয়েছে। বর্তমানে এই জনগুরুত্বর সড়কের কার্পেটিং উঠে ছোট বড় বিভিন্ন গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহনসহ জনসাধারণের চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে।

 

ফলে জনসাধারণের জরুরি ভাবে রোগি বহন, কৃষকদের উৎপাদিত ফসল হাটবাজারে নেয়া. স্কুল কলেজে শিক্ষার্থিদের চলাচলে বিপাকে ও মারাত্মক ভোগান্তিতে পড়েছে।

 

কাশিমালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, আমজাদ হোসেন, ইউপি সদস্য কোরবান আলীসহ অনেকেই জানায়, বর্ষার আগেই জরুরি ভাবে সড়ক মেরামত ও সংস্কার না করা হলে সড়কে চলাচল প্রায় বন্ধ হবে। তাই প্রাশসনের সুদৃষ্টি প্রয়োজন বলে তারা দাবী করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর