1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পঠিত
৭৬

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি যাওয়া কম্পিউটারসহ মালামাল উদ্ধার ও চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উলিপুরের রফিকুল ইসলামের ছেলে নাফিস উদ্দিন (১৯) ও আদমদীঘি সদরের তালসন গ্রামের আব্দুর রহমান বাবুর ছেলে রায়হান আলী (১৯)। গত রোবার (১২ জুলাই) রাত ৮টা দিকে আদমদীঘি সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

প্রকাশ, আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গত বৃহস্পতিবার (৯ জুলাই) অফিস ছুটির পর থেকে রোববার (১২ জুলাই) সকাল ৯টার মধ্যে যে কোন সময় অফিস কক্ষের জানালার লোহার রড ভেঙে চোরচক্র ভিতরে প্রবেশ করে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি স্ক্যানার ও একটি মনিটরসহ বিভিন্ন সামগ্রি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেন আদমদীঘি থানায় গত রোববার সকালে একটি মামলা দায়ের করেন।

 

এদিকে মামলা দায়েরের পর ওই রাতেই আদমদীঘি থানার মামলা তদন্তকারি উপ পরিদর্শক আরাফাত রহমান একটি সুত্র ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরচক্রকে শনাক্ত করার পর উল্লেখিত চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করার পর তাদের দেয়া তথ্যানুসারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি স্ক্যানার ও একটি মনিটর বগুড়া সদরের গোদারপাড়া এলাকায় একটি বাসা থেকে চোরাই মালামাল গুলো উদ্ধার করতে সক্ষম হয়। আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর