1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করবে সরকার:এমপি জাহিদুল ইসলাম ধলু

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত
৮২

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় প্যারীমোহন (পি.এম) বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

​বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে ফুলের শুভেচ্ছা জানায় এবং তিনিও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

​উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ জাহান দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, খায়রুল আলম গোল্ডেন, সংসদ সদস্যের সহধর্মিণী হুসনী আখতার, নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান বানু প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম ধলু বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। তাই শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।

নতুন নতুন ভবন নির্মাণ, শিক্ষা উপকরণ সরবরাহ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক নির্ভর না হয়ে নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়টির ৬ তলা ভিত বিশিষ্ট ২ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর