1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আশ্রয়ন প্রকল্পে এসি মসজিদের উদ্বোধন করলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক স্বাধীন

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৫২ বার পঠিত
৯১

 

রায়হানুল ইসলাম, ​বগুড়া জেলা প্রতিনিধি:

দেশের ইতিহাসে এই প্রথম কোনো আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র বাসিন্দাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

​বগুড়া সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের মধ্যপালশা আশ্রয়ণ প্রকল্পে ১২ জুন শুক্রবার বেলা বারোটায় বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানার সভাপতিত্বে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি।

 

কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। ​তীব্র গরমে অসহায় মানুষেরা যেন শান্তিতে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন, সেই লক্ষ্যেই এই আধুনিক মসজিদটি নির্মাণের উদ্যোগী হন কাউন্সিলর মাসুদ রানা।

 

প্রধান অতিথি সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, বিএনপি সরকার ধর্মের অনুশাসন মেনেই দেশ পরিচালনা করছে। ধর্মচর্চা নিরবিগ্ন করতে সব ধরনের পদক্ষেপ বিএনপি সরকারের রয়েছে।

 

​স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ ২০-৩০ বছর ধরে এখানে নামাজের কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না এই মহতী উদ্যোগে তাই আশ্রয়ন প্রকল্পজুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

 

১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ আরো উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি মোঃ নুর আলম পোদ্দার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা ইমদাদুল হক মিলন, শফিউল ইসলাম, রেজাউল সরকার, মমিন মিয়া, ইমরান হোসেন, শামীম, আইনুল ইসলাম, নয়ন ইসলাম, মিরাজুল ইসলাম, আলেয়া জাহান, সাইদুর রহমান, ফেরদাউস, ফজলুর রহমান, ইঞ্জিনিয়ার আসাদুল ইসলাম, মুকুল মিয়া প্রমুখ্য।

ধর্মপ্রাণ মুসল্লিদের দোয়া ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মসজিদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর