ঈদে দুর্ভোগ কমাতে রাণীনগরের রাজপথে ট্রাফিকের ভূমিকায় আনসার-ভিডিপির সদস্যরা
আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে যানজট নিরসনে ও আগত পর্যটকদের নিরাপত্তা প্রদানে প্রচন্ড রোদকে উপেক্ষা করে নিজেদের দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন আনসার ও ভিডিপির সদস্যরা। চলতি ঈদে রাণীনগরের গলার কাটা রেলগেটে দীর্ঘ যানজটের সৃষ্টি না হওয়ার কারণে ভোগান্তি ছাড়াই ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ করে দেওয়ায় উপজেলা প্রশাসন ও দায়িত্বরত আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে চলাচলকারী পথচারীরা। স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম জানান প্রতি ঈদে যানবাহন ও পথচারীদের সংখ্যা বেড়ে যাওয়া এবং পর্যটন এলাকা পাখি পল্লীতে আসা হাজার হাজার দর্শনার্থীদের কারণে রাণীনগরের রেলগেটে দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হতো। ঘন্টার পর ঘন্টা চরম ভোগান্তি পোহাতে...