1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের নিরপেক্ষ বোর্ড গঠন

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১০৪ বার পঠিত
৯৮

অনলাইন সংরক্ষণ :

বাংলাদেশের  অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক  পিএলসিতে সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা বৃদ্ধি এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে একটি নিরপেক্ষ পরিচালনা পর্ষদ (বোর্ড) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেনসোমবার (১৫ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। দায়িত্ব গ্রহণের পরপরই ব্যাংকের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রাহকসেবার ধারাবাহিকতা নিয়ে তিনি বিভিন্ন দিক তুলে ধরেন।

নতুন প্রশাসক বলেন, বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট সময়ের জন্য প্রশাসনিক দায়িত্ব দিয়েছে এবং এই সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠন অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, আমরা ইসলামী ব্যাংকের জন্য একটি সম্পূর্ণ নিরপেক্ষ বোর্ড গঠন করতে চাই। এ পদক্ষেপের লক্ষ্য ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা।

মোহাম্মদ জহির হোসেন বলেন, ইসলামী ব্যাংককে আরও শক্তিশালী ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে। ব্যাংকের কার্যক্রম যেন পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হয় এবং গ্রাহকরা সর্বোচ্চ মানের সেবা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে অতীতের নানা বিষয় নিয়ে উদ্বিগ্ন না হয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাংকের ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তনের কারণে আমানতকারী, বিনিয়োগকারী কিংবা সাধারণ গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।

গ্রাহকদের উদ্দেশে নতুন প্রশাসক বলেন, ব্যাংকের সব ধরনের সেবা ও লেনদেন স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তাই কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি আশ্বস্ত করেন, আমানতকারীদের অর্থের নিরাপত্তা এবং ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর