অনলাইন সংরক্ষণঃ
সিনেমার পর্দায় এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের নিয়ে সবচেয়ে স্মরণীয় ও রোমাঞ্চকর সব গল্প যিনি বুনেছেন,তিনি আর কেউ নন হলিউডের অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ।
তবে এবার আর সিনেমার রূপালী পর্দায় নয়,বাস্তব জীবনেই ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন ৭৯ বছর বয়সী এই নির্মাতা।তার মতে, ভিনগ্রহের প্রাণীরা কেবল বাস্তবই নয়, তারা ইতোমধ্যে পৃথিবীতে চলেও এসেছে এবং আমাদের মাঝেই অবস্থান করছে।
সাক্ষাৎকারে স্পিলবার্গের বিস্ফোরক মন্তব্য সম্প্রতি নিজের নতুন সায়েন্স ফিকশন (Sci-Fi) ব্লকবাস্টার সিনেমা ডিসক্লোজার ডের প্রচারণাকালে মার্কিন গণমাধ্যমসিবিএস নিউজ-কে একটি সাক্ষাৎকার দেন স্পিলবার্গ।
সেখানে নিজের বিশ্বাসের কথা অকপটে স্বীকার করে তিনি বলেন আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে তারা এখানে এসেছে এবং এখনও আমাদের এই পৃথিবীতেই আছে। কে জানে,হয়তো তারা সবসময়ই আমাদের মাঝে ছিল।
স্পিলবার্গ জানান,এটি কোনো মনগড়া ধারণা নয়, বরং সারাজীবন ধরে তাঁর সংগ্রহ করা বিভিন্ন পরোক্ষ প্রমাণের ওপর ভিত্তি করেই এই জোরালো বিশ্বাস জন্মেছে।
তাঁর এই বিশ্বাসের মূল উৎসগুলো হলো মানুষের বাস্তব অভিজ্ঞতা বিভিন্ন সময়ে সাধারণ মানুষের ভিনগ্রহের প্রাণী বা ইউএফও (UFO) দেখার দাবি ও অভিজ্ঞতা।
প্রামাণ্যচিত্র (Documentary)এলিয়েন ও মহাবিশ্বের রহস্য নিয়ে তৈরি বিভিন্ন গবেষণাধর্মী তথ্যচিত্র কংগ্রেসের সাক্ষ্য মার্কিন কংগ্রেসে ইউএফও এবং ভিনগ্রহের প্রযুক্তি নিয়ে সরকারি ও সামরিক কর্মকর্তাদের দেওয়া বিভিন্ন চাঞ্চল্যকর সাক্ষ্য ক্লোজ এনকাউন্টারস অব দ্য থার্ড কাইন্ডএর মতো কালজয়ী সিনেমা উপহার দেওয়া স্পিলবার্গের এই বাস্তবধর্মী দাবি এখন বিশ্বজুড়ে নেটিজেন ও মহাকাশপ্রেমীদের মাঝে নতুন করে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।