কাহালুর মালঞ্চায় রাস্তা মেরামত ও গাইড ওয়াল নির্মাণ
বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
প্রকাশের সময় :
বুধবার, ২৪ জুন, ২০২৬
৯১
বার পঠিত
কাহালুর মালঞ্চায় রাস্তা মেরামত ও গাইড ওয়াল নির্মাণ
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও আসন্ন বর্ষা মৌসুমে জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে জোর কদমে এগিয়ে চলছে রাস্তা মেরামত ও গাইড ওয়াল নির্মাণের কাজ। ২৪ জুন (মঙ্গলবার ) মালঞ্চা ইউনিয়নের ইন্দুখুর বাঘারপুকুর এলাকায় চলমান সাইড গাইড ওয়াল নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন করেন মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন। পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান খতিয়ে দেখেন এবং নির্ধারিত সময়ের মধ্যে টেকসইভাবে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। পরিদর্শন শেষে চেয়ারম্যান নেছার উদ্দিন জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, বর্ষা মৌসুমে এই এলাকার রাস্তাঘাট...
৬৮
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও আসন্ন বর্ষা মৌসুমে জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে জোর কদমে এগিয়ে চলছে রাস্তা মেরামত ও গাইড ওয়াল নির্মাণের কাজ।
২৪ জুন (মঙ্গলবার ) মালঞ্চা ইউনিয়নের ইন্দুখুর বাঘারপুকুর এলাকায় চলমান সাইড গাইড ওয়াল নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন করেন মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন। পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান খতিয়ে দেখেন এবং নির্ধারিত সময়ের মধ্যে টেকসইভাবে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।
পরিদর্শন শেষে চেয়ারম্যান নেছার উদ্দিন জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, বর্ষা মৌসুমে এই এলাকার রাস্তাঘাট যাতে ভেঙে না যায় এবং সাধারণ মানুষকে যেন কোনো প্রকার দুর্ভোগ পোহাতে না হয়, সেজন্যই আগাম এই সাইড গাইড ওয়াল নির্মাণ ও রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রামীণ এই সড়কগুলোর উন্নয়ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা এলেই ইন্দুখুর ও বাঘারপিকুর এলাকার রাস্তাগুলো ভাঙনের ঝুঁকিতে পড়ত এবং যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো।
চেয়ারম্যান নিজে এসে কাজের তদারকি করায় এবং টেকসই গাইড ওয়াল নির্মাণ করায় তারা অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট। এই কাজের মাধ্যমে আসন্ন বর্ষায় তারা কাদা ও ভাঙনের হাত থেকে রক্ষা পাবেন বলে আশা প্রকাশ করেন।পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন।