1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

কুমিল্লায় ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৫ বার পঠিত
৯২

 

অনলাইন সংরক্ষণঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাসানপুর স্টেশনে ইঞ্জিন বিকল ও একই সময়ে গুণবতী এলাকায় লাইনচ্যুতির ঘটনা ঘটে বলে জানান লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক। তিনি বলেন, এক ঘণ্টার বেশি সময় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

 

যে কোনো একটি লাইন সচল হলেই যোগাযোগ পুনরায় চালু হবে। নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ গুণবতী স্টেশন পার হয়ে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে লাইনে আটকা পড়ে।

 

‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ‘মেঘনা এক্সপ্রেস’ ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার পথে ট্রেনটির চার বগি লাইনচ্যুত হয় বলে জানান তিনি।দুই লাইনে ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকল ইঞ্জিন ও লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন আসলেই কাজ শুরু হবে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর