1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

​ছেলের আন্দোলনকে কেন্দ্র করে বগুড়ায় বিএনপি নেতা ফারুক হোসেন বহিষ্কৃত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পঠিত
১০৯

 

​বগুড়া জেলা প্রতিনিধি:

চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে বগুড়ায় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম ফারুক হোসেন। তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য এবং শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।

​মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বগুড়া মহানগর বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়ার এই ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
​ঘটনার প্রেক্ষাপট

 

​দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার বগুড়া শহরের সাতমাথা এলাকায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। একপর্যায়ে সেখানে পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং তীব্র বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে।

 

 

​প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের অগ্রভাগে ছিলেন ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন। সিফাত সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত বলে জানা গেছে।

 

​পরবর্তীতে জেলা বিএনপির সিনিয়র নেতারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে দিতে সক্ষম হন। তবে এই ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানেই ফারুক হোসেনের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দল।

 

 

​দলের বক্তব্য ও রাজনৈতিক প্রতিক্রিয়া ​বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সরাসরি কোনো বিস্তারিত তথ্য না দিয়ে কেবল বলেন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফারুক হোসেনকে মহানগর ও জেলা বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

 

​ছেলের আন্দোলনের সূত্র ধরে পিতার এই আকস্মিক বহিষ্কারের ঘটনাটি বগুড়ার স্থানীয় রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য ও নানামুখী আলোচনার সৃষ্টি করেছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর