1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

টুথপেষ্ট ব্যবহারে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত
৫৯

 

 

 বিডি নিউজ বাংলা ডেস্কঃ

​দেশের বিক্রি হওয়া টুথপেষ্টের বিডি৩৪টির ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাটিক দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ টুথপেস্ট নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।দেশীয় বাজারে বিক্রি হওয়া ৩৪টি বিভিন্ন ব্যান্ডের টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতেই মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। সাম্প্রতিক এক গবেষণায় এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।

 

​গবেষণায় দেখা গেছে,টুথপেস্টের সৌন্দর্য ও ঘষামাজার কার্যকারিতা বাড়াতে ব্যবহূত ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক’ অজান্তেই চলে যাচ্ছে মানুষের পাকস্থলীতে।প্রতিদিন দাঁত ব্রাশ করার সময় এসব প্লাস্টিক কণা মুখের ভেতরের লালার সাথে মিশে পেটে প্রবেশ করে,যা দীর্ঘমেয়াদে ডেকে আনছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।

​বিশেষজ্ঞদের মতে, টুথপেস্টে থাকা এই অতিক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো সহজে খালি চোখে দেখা যায় না।এর ফলে হতে পারে​পেটে জমা হওয়া মাইক্রোপ্লাস্টিক দীর্ঘমেয়াদে পরিপাকতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে ক্যান্সার সৃষ্টি করতে পারে।

 

​প্লাস্টিকের রাসায়নিক উপাদান শরীরের এন্ডোক্রাইন বা হরমোন ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটায়।দাঁত পরিষ্কার করার বদলে এই কণাগুলো অনেক সময় মাড়ির গভীরে আটকে গিয়ে প্রদাহের সৃষ্টি করে।

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।এটি শিশুদের জন্য আরও বেশি বিপজ্জনক, কারণ তারা প্রায়শই ব্রাশ করার সময় ভুলবশত টুথপেস্ট গিলে ফেলে। মাইক্রোপ্লাস্টিক মুক্ত অর্গানিক বা হার্বাল টুথপেস্ট ব্যবহারে প্রাধান্য দেওয়া।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অবিলম্বে বাজার থেকে এই ক্ষতিকর টুথপেস্টগুলো চিহ্নিত করে মান নিয়ন্ত্রণ করা ।

 

বিডি / নিউজ / বাংলা / ২৪./ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর