1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

টেকনাফে রাস্তার পাশে সারি সারি কালেমার পতাকা, খতিয়ে দেখছে প্রশাসন

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৯ বার পঠিত

অনলাইন সংরক্ষণ : কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় রাস্তার দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে পুলিশ ও উপজেলা প্রশাসন।

তারা জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এসব পতাকা টাঙিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার (২৭ জুন) শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকার বিভিন্ন সড়ক, জেটিঘাট ও গুরুত্বপূর্ণ স্থানে সারিবদ্ধভাবে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো অবস্থায় দেখা যায়।

স্থানীয়দের দাবি, মাদ্রাসাপড়ুয়া একদল যুবক এসব পতাকা টাঙিয়ে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্থানীয় এক যুবক দাবি করেন, টেকনাফের শাহপরীর দ্বীপের ‘আল হিদায়া ছাত্র সংগঠন’ এ আয়োজন করেছে।

ভিডিওতে তিনি বলেন, কালেমা লেখা পতাকা দেখে তার ভালো লেগেছে। এদিকে, ‘আল হিদায়া ছাত্র সংগঠন’ ও ‘বিউটি অব শাহপরীর দ্বীপ’ নামে দুটি ফেসবুক পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক শরীরে কালেমা লেখা সাদা পতাকা জড়িয়ে এবং হাতে একই ধরনের পতাকা নিয়ে শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক ও নাফ নদীর জেটিঘাট এলাকায় অবস্থান করছেন।

পরে তারা পতাকা প্রদর্শনের বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সংগঠনের সদস্যদের অভিযোগ, শনিবার সকালে সড়কের বিভিন্ন স্থানে টাঙানো কয়েকটি পতাকা কে বা কারা খুলে নিয়ে গেছে। এর প্রতিবাদে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে প্রোফাইল ছবিতে কালেমা লেখা পতাকা ব্যবহারের আহ্বান জানান।

শাহপরীর দ্বীপ ডাঙারপাড়া এশা’আতুল ইসলাম ফোরকানিয়া মাদরাসার শিক্ষক আনসারুল হক বলেন, “আল হিদায়া ছাত্র সংগঠনের উদ্যোগেই এসব পতাকা টাঙানো হয়েছে। আমিও এতে অংশ নিয়েছি। ইসলাম ও কালেমার প্রতি ভালোবাসা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। পরে প্রশাসনিক চাপের কথা জানতে পেরে আমি নিজেই কিছু পতাকা নামিয়ে ফেলি।

সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ আসেম বিল্লাহ তাহেরী বলেন, দেশের বিভিন্ন স্থানে কালেমা লেখা পতাকা উত্তোলনের ধারাবাহিকতায় টেকনাফ সীমান্তেও তারা এ উদ্যোগ নিয়েছেন। ইসলামকে ভালোবেসেই এটি করা হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে অভিযোগ করেন, কিছু পতাকা সরিয়ে নেওয়া হয়েছে এবং এর প্রতিবাদে ভবিষ্যতে আরও পতাকা উত্তোলন করা হবে।

তবে এ ধরনের উদ্যোগের নির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, “হঠাৎ করে বিভিন্ন স্থানে এ ধরনের পতাকা টাঙানোয় মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন।

সবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এগুলো স্থাপন করেছে, তা প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও নজরদারিতে রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর