1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

টেকনাফ উপকূলে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬০ বার পঠিত
৭৭

 

 

বিডি নিউজ বাংলা ২৪ডেস্ক : কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

 

রোববার (২৯ জুন) সকালে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপকূলীয় জেলেদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

অপহৃত জেলেরা হলেন মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর (৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)। তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

 

স্থানীয় জেলেদের ভাষ্য, প্রতিদিনের মতো টেকনাফের কায়ুকখালী ঘাট থেকে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের বাসিন্দা আলী আহমদের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার সাগরে যায়।

 

ট্রলারটি সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা সেটিকে ধাওয়া করে আটক করে। পরে ট্রলারসহ পাঁচ জেলেকে জোরপূর্বক মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় আশপাশে থাকা আরও কয়েকটি মাছ ধরার ট্রলার দ্রুত এলাকা ত্যাগ করে নিরাপদে ফিরে আসে।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরতে গিয়ে সীমান্তবর্তী জলসীমায় প্রবেশ করায় একটি ট্রলারসহ পাঁচ জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি।

 

প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তাদের দ্রুত ফিরিয়ে আনতে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ঘটনার পর টেকনাফ ও সেন্টমার্টিন উপকূলের জেলেদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়ে গেছে।

 

অনেকেই গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন। স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী জলসীমায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর