1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

তৃষিত হৃদয়কে শীতল করতে তরুণদের হাতে গড়া গাছের ডালে ‘গরিবের এসি’

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮২ বার পঠিত
১০৩

রায়হানুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধিঃ তৃষিত হৃদয়কে শীতল করতে তরুণদের হাতে গড়া গাছের ডালে গড়ে তোলা হয়েছে গরিবের এসি। আর তাতেই পথচারীরা তৃপ্তির ঢেঁকুর তুলছেন।

 

 

​তীব্র দাবদাহে যখন জনজীবন অতিষ্ঠ, তখন প্রকৃতির শীতল ছায়ায় প্রশান্তি খুঁজতে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের নুর উইলবিল সংলগ্ন পীরগাছা রোডে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী আড্ডাস্থল। স্থানীয়রা একে ভালোবেসে নাম দিয়েছেন গরিবের এসি। কিছুদিন আগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে, স্থানীয় একদল উদ্যমী তরুণ নিজেদের চেষ্টায় রাতের অন্ধকারেই গাছের ডালে তৈরি করেন এই বাশের মাচান।

 

​নুরুইল বিল ও শাপলার বিলের বুক চিরে বয়ে আসা হিমেল হাওয়া আর গাছের ছায়ায় এই মাচানটি এখন ক্লান্তি দূর করার অন্যতম ঠিকানা।স্থানীয় তরুণরা জানান, কৃত্রিম বাতাসের চেয়ে প্রকৃতির এই বিশুদ্ধ বাতাসই তাদের কাছে বেশি প্রিয়। ঐতিহাসিক নুরুইল বিল ও মনোরম শাপলার বিল দেখতে আসা ভ্রমণপিপাসুদের জন্যও এটি এখন নতুন এক আকর্ষণ।

 

 

তরুণদের দাবি সরকারি উদ্যোগে প্রায় ১২০০ বিঘার এই নুরুইল বিল পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে উদ্যোগ গ্রহণ করলে প্রকৃতিতে ফিরবে প্রাণ।
প্রযুক্তির যুগে কৃত্রিম এসির বদলে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর এই উদ্যোগ যেন সদিচ্ছারই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকে এটি সচেতন মহলের দাবি ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর