1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রীর নামে সংসদে শোক প্রস্তাব গৃহীত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত
৮১

 

অনলাইন সংরক্ষণঃ

​নয় বারের সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী হুইপ ও সংসদ সদস্যের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

​আজ রবিবার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম মৃত্যুবরণকারী এই ১৫ জন সাবেক সংসদ সদস্যের নাম সংসদে উত্থাপন করেন। পরবর্তীতে আরও একজনসহ মোট ১৬ জনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।

​সংসদে উত্থাপিত শোক প্রস্তাবে দেশের রাজনৈতিক অঙ্গনের বেশ কয়েকজন বর্ষীয়ান ও প্রভাবশালী সাবেক নেতার নাম রয়েছে। তারা হলেন​তোফায়েল আহমেদ: সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য।​ব্যারিস্টার শফিক আহমেদ: সাবেক টেকনোক্রেট মন্ত্রী (আইন মন্ত্রণালয়)

​ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন: সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য।​অধ্যাপক এম এ মান্নান: বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী।

​মিজানুর রহমান সিনহা: বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী (মুন্সিগঞ্জ-২)​গোলাম সারোয়ার মিলন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী।​সৈয়দ মো. কায়সার: জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য। ​জি এম ফজলুল হক: বিএনপির সাবেক সংসদ সদস্য।​এ বি এম আনোয়ারুল হক: সাবেক সংসদ সদস্য (মানিকগঞ্জ-১)​বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা: সাবেক সংসদ সদস্য।​আবু নূর মোহাম্মদ বাহাউল হক: জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য।

​দেওয়ান শামসুল আবেদীন: বিএনপির সাবেক সংসদ সদস্য।​মোসলেম উদ্দিন: সাবেক সংসদ সদস্য (ময়মনসিংহ-৪)।​মো. দবিরুল ইসলাম: সাবেক সংসদ সদস্য (ঠাকুরগাঁও-২)।​বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন: সাবেক সংসদ সদস্য (মৌলভীবাজার-২)।​এ কে এম রহমত উল্লাহ: সাবেক সংসদ সদস্য (ঢাকা-১১)।​সংসদ সূত্রে জানা গেছে: অধিবেশনের শুরুতেই স্পিকার প্রয়াত এই সংসদ সদস্যদের দেশ ও জাতির প্রতি অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শোক প্রস্তাব উত্থাপনের পর প্রয়াত আত্মাদের মাগফিরাত ও শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর