1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

ধনবাড়ীতে অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পঠিত

 

হাফিজুর রহমান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী বান্দ্রা এলাকা থেকে দুই মাদক বিক্রেতা কে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। রবিবার(২৬জুলাই) বিকেলে অভিযান চালিয়ে নয়ন ও কামরুল নামের দুই মাদক বিক্রেতা কে গ্রেপ্তার করা হয়।

 

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে থানার এস আই বজলুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নয়ন ও কামরুল নামের দুই মাদক বিক্রেতা কে বান্দ্রা এলাকা থেকে গ্রেপ্তার করে।

 

এসময় তাদের কাছ থেকে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে সোমবার(২৭ জুলাই) টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা এলাকায় অভিযান অব্যহত রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বান্দ্রা এলাকার মৃত বরকত আলীর ছেলে নয়ন( ৪৫) ও কুর্শি এলাকার আ: রহিমের ছেলে কামরুল হাসান(২৭)।

 

বিডি/ নিউজ / বাংলা২৪/ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর