1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

ধুনটে এমপির গাড়ী বহরে হামলাসহ পৃথক ২ ঘটনায় আ.লীগের ২ নেতা গ্রেফতার

কারিমুল হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত
৭৪

 

 

কারিমুল হাসান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে এমপির গাড়ি বহরে হামলা, অগ্নিসংযোগ ও বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আড়কাটিয়া গ্রামের জনাব আলী সরকারের ছেলে ও কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫৫) এবং জোলাগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী লাভলু খন্দকার (৩৮)।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

 

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে লাভলু খন্দকারকে এবং ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন।

 

এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাংচুর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে নজরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করা হয়।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পালাতক আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যহত আছে।

 

বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর