1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

ধুনটে যুবলীগ নেতা গ্রেপ্তার

কারিমুল হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৫৯ বার পঠিত
১৭৯

 

 

কারিমুল হাসান,ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিলকে কেন্দ্র করে যুবদল নেতার ওপর ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহার ভুক্ত আসামি হিসেবে আতিকুল ইসলাম আতিক (৪২) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ।

 

বুধবার (১৪ জুলাই ২০২৬) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ধুনট সদর ইউনিয়নের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা আতিকুল ইসলাম আতিক সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের দেলবর হোসেনের ছেলে ও ধুনট সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক।

 

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধুনট শহরের শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মশাল মিছিল বের করেন।

 

সময় যুবদল নেতা রিপন সেখ ও তার সমর্থকরা মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সময় মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

 

এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চরপাড়া গ্রামের বাসিন্দা যুবদল নেতা রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।

 

মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। আতিকুল ইসলাম আতিক কে ওই মামলার এজাহার ভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার (১৫ জুলাই ২০২৬) দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর