1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

ধুনটে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

কারিমুল হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পঠিত
১১০

 

 

কারিমুল হাসান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত গনমাধ্যমকর্মীদের জনকল্যাণমুখী, মতামত ও বিবিধ বক্তব্য শ্রবনের প্রেক্ষিতে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সমন্বিত ভাবে কাজ করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক।

 

একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবার মানোন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি তথ্যনির্ভর, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংবাদ প্রকাশের মাধ্যমে ধুনট উপজেলার ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার আহ্বান ও গণমাধ্যমের সাথে নিয়মিত মতবিনিময় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

‎মতবিনিময়ে ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রবণ, সাংবাদিক মাসুদ রানা, সুমন হোসেন, জাহিদ হাসান, ফজলে রাব্বী মানু, শিবলী সাদিক, গোলাম রব্বানী, জাকির হোসেন, আবু সুফিয়ানসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর