1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝে ছাগল বিতরণ 

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৫৪ বার পঠিত
নওগাঁ জেলা প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নওগাঁর বদলগাছী উপজেলার মির্জাপুর গ্রামে আদিবাসীদের মাঝে ৫০টি ছাগল  বিতরন করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশের আর্থিক সহযোগিতায়  স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী’র উদ্যোগে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্ভোধন করেন, মোহাম্মদ শাহজাহান (সাবেক অতিরিক্ত সচিব), ব্যবস্থাপনা পরিচালক বিএনএফ।
এ সময় উপস্থিত ছিলেন মৌসুমীর নির্বাহী পরিচালক মো. এরফান আলী, উপদেষ্টা হোসেন শহীদ ইকবাল, উপ সহকারি পরিচালক (কার্যক্রম) লিয়াকত আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.নুর হোসেন, আব্দুর রউফ পাভেল, রুস্তম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথি বলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সারা বছরই পিছিয়ে পরা জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে আসছে।  দেশের প্রান্তিক মানুষদের ভাগ্য পরিবর্তনসহ নানা ধরনের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং এধরনের উন্নয়ন মুলক কাজ অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন এর আগেও নওগাঁর বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায় মানুষদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য সহযোগিতা প্রদান করা হয়েছে। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখবে। এসময় ২৫ জনকে ২টি করে ৫০টি ছাগল প্রদান করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর