1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৯৬ বার পঠিত
৭৯
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে অটোরিকসার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোলাইমান আলী (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার ফরমানপুর গ্রামে। নিহত সোলাইমান আলী চককৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে ও হাতুড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
জানা যায়, সোলাইমান আলী বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মহাদেবপুর আসার সময় পথিমধ্যে ফরমানপুর নামক স্থানে পৌঁছালে একটি অটো রিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, সম্পাদক আব্দুল মতিন মন্ডলসহ বিএনপি পরিবার গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর