1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে দুজনের কারাদণ্ড

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পঠিত
৯৪
নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় এইচএসসি (সমমান) পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টার অভিযোগে মূল পরীক্ষার্থী ও প্রক্সি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার ৭৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।
শনিবার পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বারিন্দা গ্রামের রেজাউল সরদারের ছেলে মো. জাহিদ হাসান (২১) এবং একই উপজেলার দেওনাপাড়া গ্রামের সময় বর্মনের ছেলে বিপ্লব বর্মন (২০)
জানা যায়, শনিবার অনুষ্ঠিত এইচএসসি (সমমান) পরীক্ষায় জাহিদ হাসানের পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে বিপ্লব বর্মন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে পরিচয় যাচাই করা হয়। পরে প্রক্সি পরীক্ষার বিষয়টি নিশ্চিত হলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে গিয়ে দুজনকে আটক করেন এবং পরীক্ষা থেকে বহিষ্কার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০–এর ধারা ৩(ক) অনুযায়ী তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৭৫০ টাকা করে অর্থদণ্ড দেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত দুই পরীক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর