1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত দুই

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত
৭৪

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

​নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। ঢাকাগামী একটি চলন্ত যাত্রীবাহী বাসের মালামাল রাখার বক্সের ঢাকনা হঠাৎ খুলে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত হয়েছেন এবং একই ঘটনায় দুই শিশু গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন), বেলা সাড়ে ১১টা নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের তুলশীগঙ্গা ব্রিজ মোড় এ দুর্ঘটনা ঘটে নওসাদ (২৪) নওগাঁ সদর উপজেলার দোগাছী এলাকার বাসিন্দা। আহত ২ জন (শিশু)। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আজ বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। বাসটি তুলশীগঙ্গা ব্রিজ মোড় এলাকায় পৌঁছালে সেটির মালামাল রাখার বক্সের ঢাকনাটি হঠাৎ করে লক ভেঙে বা অসাবধানতাবশত খুলে যায়।

​ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা বাসটিকে অতিক্রম করছিল। চলন্ত বাসের উন্মুক্ত ভারী ঢাকনাটি সজোরে অটোরিকশায় আঘাত হানলে ভেতরে থাকা যাত্রী নওসাদ ঘটনাস্থলেই প্রাণ হারান। অটোরিকশায় থাকা অপর দুই শিশু যাত্রী এ সময় গুরুতর আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘাতক বাসটির বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর