1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

নওগাঁয় ছয় বছরের ফেন্সিডিল ধ্বংস

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত
৭২

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ছয় বছর যাবত জেলার বিভিন্ন স্থানে অভিযানের সময় উদ্ধার করা এবং মাদককারবারীদের কাছ থেকে জব্দ করা বিপুল পরিমাণ ফেন্সিডিল ধ্বংস করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোলার মেশিন দিয়ে প্রকাশ্যে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা। নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান জানান ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত (৬ বছর) ১৫১টি মামলায় এই ফেন্সিডিলগুলো জব্দ করা হয়েছিল। যার পরিমাণ ১৬ হাজার ৬১ পিস।

 

জেলার বিভিন্ন স্থান থেকে মাদককারবারীদের কাছে থেকে এসব মাদকদ্রব্য (ফেন্সিডিল) মাদক জব্দ করা হয়েছিল। মামলার পর এসব মাদকদ্রব্যগুলো মালখানায় রাখা হয়েছিল। পরবর্তীতে সকলের উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়। এসময় জেলা ফায়ার সার্ভিসের টিম সহযোগিতা করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর