1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলার প্রদর্শণ

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২০ বার পঠিত

 

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলার প্রদর্শণী। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।রফতানি যোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলায় ১৪টি স্টলে দেশী-বিদেশী শতাধিক বিভিন্ন জাতের ফল ও ফলের চারা প্রদর্শন করা হয়।

 

 

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, জেলা সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ মেহেদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ বদরুদ্দোজা, সদর ‍উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন, কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকার, বীজ প্রত্যয়ন অফিসার বিষ্ণুপদ সাহাসহ কৃষি অফিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 

 

আয়োজকরা জানান-উত্তম কৃষি পরিচর্চার মাধ্যমে কিভাবে নিরাপদ আম উৎপাদন করা যায়।পাশাপাশি রপ্তানির মাধ্যম কিভাবে বিদেশের বাজার দখল করা সহ সেই উদ্যেশকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে।এ মেলার মধ্য দিয়ে ফলের সাথে পরিচিত

 

 

হওয়ারপাশাপাশি কৃষক এই জাতগুলো দেখে উদ্বৃদ্ধ হবে।কৃষকরা পছন্দমতো এই জাতগুলো চাষ করে সহজেই উপকৃত হওয়ার পাশাপাশি লাভবান হতে পারবেন।মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর