1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু 

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত
৪৬
আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মন্ডল (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে খড়াইল ছাইদুলের বয়লারের সামনে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করেছে থানা পুলিশ।  নিহত রমজান আলী মন্ডল উপজেলার ঝলকাহার (তেজাপাড়া) গ্রামের মৃত মোস্তফা মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রমজান আলী তার প্রয়োজনীয় কাজ শেষে সকাল সাড়ে ৮টার দিকে মধইল বাজার থেকে চার্জার ভ্যান যোগে ঝলকাহার (তেজাপাড়া) তার বাড়িতে আসছিল। ইতিমধ্যে খড়াইল মোড়ের পার্শে ছাইদুলের বয়লারের সামনে এলে বিপরীত মুখী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার্জার থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পরে সে।
এ সময় ট্রাক্টরের চাকা তার মাথার উপর দিয়ে চলে চলে গেলে তার মাথার মগজ বেড়িয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন কর ঘাতক ট্রাক্টরসহ এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনিপদক্ষেপ চলমান রয়েছে বলেও জানান তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর