1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

নওগাঁ সদরে কৃষি প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮০ বার পঠিত
১০২

 

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে একযোগে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের আওতায় কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, চারা ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে চাল ও নগদ অর্থ।
আজ সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমারা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের এই মানবিক সহায়তা সবসময় অব্যাহত থাকবে। এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন কৃষকরা উৎপাদন বাড়াতে উৎসাহিত হবেন, অন্যদিকে বিপদে পড়া অসহায় পরিবারগুলোও প্রয়োজনীয় সহায়তা পেয়ে স্বস্তি ফিরে পাবে।
এসময় অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ,নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম,জেলা বিএনপির সাঙগঠনিক সম্পাদক শফিউল আযম রানা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর