1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত, মামলার নথিপত্র ছিনতাই

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০১ বার পঠিত
৫৭

পি এম রতন, বগুড়া জেলা বিশেষ প্রতিনিধিঃ

বগুড়া শহরে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে তাঁর কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত এসআই মইনুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই মইনুল ইসলাম শাজাহানপুর থানার আওতাধীন কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে এসআই মইনুল ইসলাম মোটরসাইকেলে বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ফুলদীঘি এলাকায় পেপসি কোম্পানির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এ সময় তারা তাঁর কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয় এবং ডান পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় এসআই মইনুল ইসলাম নিজেই একজন অটোরিকশাচালকের সহযোগিতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। কী কারণে এসআই মইনুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে এবং মামলার নথিপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর