পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
প্রকাশের সময় :
সোমবার, ১ জুন, ২০২৬
১২৭
বার পঠিত
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
অনলাইন সংস্করণ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। জানা গেছে, সচিবালয়ে পৌঁছানোর পর সকাল সাড়ে ১০টার দিকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে দুপুর ২টায় দেশের ফার্মাসিউটিক্যালস শিল্পের উন্নয়নসংক্রান্ত করণীয় নির্ধারণ বিষয়ক সভায় অংশ নেবেন তিনি। ঈদুল আজহার ছুটি শেষে সরকারের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীরও...
৮৯
অনলাইন সংস্করণ
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
জানা গেছে, সচিবালয়ে পৌঁছানোর পর সকাল সাড়ে ১০টার দিকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
পরে দুপুর ২টায় দেশের ফার্মাসিউটিক্যালস শিল্পের উন্নয়নসংক্রান্ত করণীয় নির্ধারণ বিষয়ক সভায় অংশ নেবেন তিনি। ঈদুল আজহার ছুটি শেষে সরকারের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীরও নিয়মিত দাপ্তরিক কর্মসূচি শুরু হলো।