1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

পরিবেশ রক্ষায় লালমনিরহাটে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত
১১৭

 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: ‎‘পরিবেশ রক্ষায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা’ এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে বর্ণাঢ্য বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সমাজ থেকে অপরাধ দূরীকরণে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এই কর্মসূচি থেকে।


‎​সোমবার (২৯ জুন) বিকেলে লালমনিরহাট জেলা মডেল মসজিদের সামনে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা, লালমনিরহাট’ এর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংস্থার সমিতির সদস্যদের মাঝে দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।


‎​সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মিজানুর রহমান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন লালমনিরহাটের সাধারণ সম্পাদক মোঃ মজমুল হোসেন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনিছুর রহমান ভিপি আনিছ, লালমনিরহাট মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল ইসলাম নূরী প্রমূখ।

‎অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানো এবং সেগুলোর যত্ন নেওয়া।

‎​সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোখলেজুর রহমান আকাশ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সংস্থার সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর