1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

পাঁচবিবিতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৪ বার পঠিত
৯৭

 

স্টাফ রিপোর্টার :

জয়পুরহাটের পাঁচবিবিতে  বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া  উত্তর -নওদা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হামিম দরগাপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হামিমের বাবা শফিকুল ইসলাম সকালে ধান শুকানোর জন্য বাড়ি থেকে বের হয়ে পাঁচবিবি-হিলি সড়ক অতিক্রম করে পশ্চিম পাশের আঙিনার দিকে যাচ্ছিলেন। বাবার  পিছু পিছু শিশু হামিমও রাস্তা পার হতে যায়। এ সময় পাঁচবিবির দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অজ্ঞাতনামা  একটি বাস শিশু হামিমকে চাপা দিলে  শিশু হমিম ঘটনাস্থলেই মারা যায়।

তবে দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় স্থানীয় কেউ সেটিকে শনাক্ত করতে পারেননি। পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে দ্রুত পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘাতক অজ্ঞাতনামা বাসটিকে শনাক্ত করার জন্য পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর