1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

পাল্টা সংবাদ সম্মেলন আদমদীঘিতে এমপির বিরুদ্ধে কেজি স্কুল দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার, বগুড়া :

গত ১৭ জুন বগুড়া প্রেসক্লাবে আদমদীঘির এমপি ও বিএনপি নেতার বিরুদ্ধে কেজি স্কুল দখল ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

 

গতকাল বুধবার (১৭ জুন) দুপুরে আদমদীঘি বিদ্যাবিথী মডেল বিদ্যালয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, প্রতিষ্ঠানের হিসাব শাখা সহ অতিরিক্ত অফিস সহকারির দায়িত্ব পালনকারী রাবেয়া সুলতানা দীনা।

 

তিনি সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন. গত ১৭ জুন বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন দৈনিক করতোয়া সহ বেশ কয়েকটি পত্রিকায় আদমদীঘি বিদ্যাবিথী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম বুলবুল ফারুকের বোন পরিচয়দানকারী রেনুকা বেগম স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এবং প্রতিষ্ঠান পরিচালনা কমিটি সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদারের বিরুদ্ধে প্রতিষ্ঠান দখল ও অর্থ আত্মসাতের যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক এবং সম্পূর্ণ অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

 

অত্র প্রতিষ্ঠানের নামে আদমদীঘি ইসলামী ব্যাংক শাখায় যে হিসাব নম্বর খোলা রয়েছে তাতে অদ্যবধি পর্যন্ত ১৪ লাখ ৩৬ হাজার ৩০৩ টাকা জমা রয়েছে। প্রতিষ্ঠানের কোন অর্থ আত্মসাৎ বা প্রতিষ্ঠান দখল হয়নি। বরং প্রতিষ্ঠানটি ধ্বংস করার জন্য একটি মহলের অপচেষ্টা থেকে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও বিএনপি নেতা আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা প্রতিষ্ঠানকে রক্ষা করে সুনামের সহিত কার্যক্রম অব্যাহত রেখেছেন।

 

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল হক, বিদ্যালয় প্রতিষ্ঠাতা মরহুম বুলবুল ফারুকের স্ত্রী হাবিবা সুলতানা, ভাই অমর ফিরোজ এবং শিক্ষক প্রতিনিধি সাধন কুমার পাল উপস্থিত ছিলেন।

 

এক প্রশ্নের জবাবে অমর ফিরোজ ও হাবিবা সুলতানা জানান, এমপি ও বিএনপির নেতার অর্থ আত্মসাত কাল্পনিক ও মিথ্যা। প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে পর্যাপ্ত অর্থ রয়েছে। একটি মহল ষড়যন্ত্রমূলক ভাবে প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর