1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটককে হয়রানি; টিকটকার গ্রেপ্তার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত
৪৯
নওগাঁ জেলা প্রতিনিধিঃ পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঘুরতে আসা এক বিদেশি পর্যটক তরুণকে হাত ধরে নানাভাবে বিরক্ত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশের পর্যটন ভাবমূর্তি। এ ঘটনায় জড়িত টিকটকার আব্দুল মাবুত হিরোকে আজ সোমবার গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন যুবক বিদেশি পর্যটকের হাত ধরে টেনে-হিঁচড়ে এবং নানাভাবে বিরক্ত করে টিকটক ভিডিও তৈরির চেষ্টা করছেন। এতে অনেক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা দেশের পর্যটন শিল্প ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
বিশেষ করে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান পাহাড়পুরে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতি বছর দেশি-বিদেশি হাজারো পর্যটক এখানে ভ্রমণে আসেন। সাম্প্রতিক এ ঘটনা পর্যটন খাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পাহাড়পুর টুরিস্ট পুলিশ ইন্সপেক্টর জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তত্ত্বাবধায়ক ফজলুল করিম আরজু বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সুনাম রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হতে অনুরোধ জানাই।
পাহাড়পুর বৌদ্ধ বিহারের তত্ত্বাবধায়ক ফজলুল করিম আরজু জানান, ভাইরাল ভিডিওটি তাঁর নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। সোমবার জয়পুরহাট জেলার বুজরুক এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত টিকটকার আব্দুল মাবুত হিরোকে আটক করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর