আজ ঢাকার ঐতিহ্যবাহী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা ও শিক্ষা পদক তুলে দেওয়া হয়। ‘শিক্ষা পদক-২০২৬ এর জাতীয় পর্যায়ের সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় তাকে এই বিশেষ সম্মাননা জানানো হয়।
৩৮ নং কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীর অভাবনীয় সাফল্যে আনন্দ ও উল্লাসের বন্যা বইছে তার নিজ এলাকায়। এলাকাবাসী ও শিক্ষকেরা মনে করছেন,এ অর্জন শুধু রাফির একার নয় এটি তার পরিবার বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা এবং সমগ্র রাণীনগরবাসীর জন্য এক মহান গৌরবের বিষয়।
একটি প্রান্তিক গ্রাম থেকে উঠে এসে জাতীয় মঞ্চে প্রথম স্থান অধিকার করে রাফি প্রমাণ করেছে—দৃঢ় পরিশ্রম, মেধা আর সঠিক দিকনির্দেশনা থাকলে যেকোনো স্বপ্নকেই বাস্তবে রূপ দেওয়া সম্মান।
রাফির এই অসাধারণ সাফল্য স্থানীয় অন্য শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এই অর্জন দেখে এলাকার অন্য শিশুরাও পড়াশোনা ও সহ-শিক্ষা কার্যক্রমে আরও বেশি মনোযোগী হবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনবে এমনটাই প্রত্যাশা সবার।
মহান আল্লাহ তাকে সুস্থ, সুন্দর ও সফল জীবন দান করুন। সে যেন আগামী দিনেও তার মেধার স্বাক্ষর রেখে দেশ ও জাতির কল্যাণে আরও বড় সাফল্য অর্জন করতে পারে এই দোয়া ও শুভকামনা রইল।