1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন  শিশুর মৃত্যু

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পঠিত
৯৩
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: মঙ্গলবার (২১ জুলাই) আনুমানিক দুপুর ১ টার সময় বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে পুকুরের পানিতে  ডুবে তিন শিশুর মৃত্যু। মৃত ব্যক্তিরা হলেন, জাকিরুল (৬), পিতা মোঃ আসাদুল ইসলাম, ফাইম (৮) ও সুরাইয়া (৫), উভয়ের পিতা ফারুক মণ্ডল, তিনজনই উপজেলা ভালতা গুচ্ছগ্রামের বলে জানা যায়।
২১ জুলাই সকাল আনুমানিক ১০ টার সময় তিন শিশু নিজ, নিজ, বাড়ি থেকে বের হয়। দুপুর ১ টার সময় মোছাঃ সালমা খাতুন পুকুরে মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার করে। পরে পাড়া-প্রতিবেশীরা উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে নানী আবেদা বেগম স্থানীয়দের সহযোগিতা চান। মিন্টু প্রামাণিক নামে ব্যক্তি পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করে। সুরাইয়াকে না, পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে।
বিডি /নিউজ /বাংলা ২৪/ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর