1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

​বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পে এই প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ নির্মানের উদ্যোগ

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৫ বার পঠিত
৬৬

 

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় এই প্রথম আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র বাসিন্দাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মসজিদ নির্মাণের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ​বগুড়া সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের মধ্যপালশা আশ্রয়ণ প্রকল্পে গত শনিবার রাতে এক বিশেষ সভায় এই ঘোষণা দেন সাবেক কাউন্সিলর মাসুদ রানা।

​তীব্র গরমে অসহায় মানুষেরা যেন শান্তিতে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন, সেই লক্ষ্যেই এই আধুনিক মসজিদটি নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ​স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ ২০-৩০ বছর ধরে এখানে নামাজের কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না এই মহতী উদ্যোগে তাই প্রকল্পজুড়ে আনন্দের বন্যা বয়ছে।

​মসজিদ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সভায় সর্বসম্মতিক্রমে মধ্যপালশা আশ্রয়ণ প্রকল্প মসজিদ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে।
​নবগঠিত এই কমিটিতে প্রবীণ ব্যক্তিত্ব মোঃ নুর আলম পোদ্দারকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

​কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক কাউন্সিলর মাসুদ রানা এবং সহ-সভাপতি পদে রয়েছেন মোজাম্মেল হোসেন ও বাবলু সরকারসহ ৫ জন। ​এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মোকছেদ আকন্দ এবং প্রচার সম্পাদক হিসেবে জাহিদুল ইসলামসহ একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর