1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

বগুড়ায় বিশিষ্ট শিক্ষক খায়রুল ইসলাম কাজলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

​বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার ফাপড় ইউনিয়নের কানাড় গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ও জনপ্রিয় প্রাইভেট শিক্ষক খায়রুল ইসলাম কাজল ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত দেড়টায় কানাড় গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, খায়রুল ইসলাম কাজলের পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলায়। তবে দীর্ঘ ২৫-৩০ বছর আগে বগুড়ার কানাড় গ্রামে বিয়ে করে তিনি সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

পেশা হিসেবে তিনি প্রাইভেট শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন। গত দুই দশক ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে তিনি এলাকার শত শত শিক্ষার্থীকে আলো ছড়িয়েছেন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাড় গ্রামসহ পুরো ফাপড় ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। গভীর রাতেও তার বাড়িতে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে প্রতিবেশী ও গুণগ্রাহীরা ভিড় করেন।

​এলাকাবাসী জানান, শিক্ষক খায়রুল ইসলাম কাজল শুধু একজন শিক্ষকই ছিলেন না, বরং একজন অত্যন্ত নম্র, ভদ্র ও নিষ্ঠাবান মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার এই চলে যাওয়া স্থানীয় শিক্ষার ক্ষেত্রে এবং সমাজে এক অপূরণীয় ক্ষতি। মরহুমের জানাজার নামাজ বাদ আসার অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি দ্বীন প্রতিষ্ঠার কাজে হেযবুত তাওহীদ এর সঙ্গে ঐক্যবদ্ধ  হয়েছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর