1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৩১ বার পঠিত
৭০

 

পিএম রতন, বিশেষ প্রতিনিধি

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোলভুক্ত কর্মরত শ্রমিক-কর্মচারীদের আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তর বন্ধ, দৈনিক ভিত্তিক সামরিক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল এবং বয়স শিথিলের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ/আত্তীয়করণের দাবিতে আগামী ১৯ জুনের সমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় বগুড়া গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, বগুড়া জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন, গণপূর্ত বিভাগ বগুড়ার সভাপতি শাহানুর রেজা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মিজানুর রহমান বাদল।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পিয়াস।

এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খান, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন জেলা সংসদের সভাপতি আতাউর রহমান, ব্যবসায়ী আতিকুর রহমান (আতিক), কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম শিশির, আশিকুর রহমান রাসেল, সাইফুল ইসলাম, তাহেরা আক্তার শান্তি, সাথী আক্তার ও রফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা বিভাগীয় সদস্য সাইদুর রহমান, সোহাগ রানা ও সুজন মিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা।

বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি বগুড়া জেলা শাখার সদস্য ইমরান হোসেন বাবুর সঞ্চালনায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ও মাস্টার রোলভুক্ত শ্রমিক-কর্মচারীরা চাকরির নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আউটসোর্সিং ব্যবস্থার কারণে তাদের কর্মসংস্থান আরও অনিশ্চিত হয়ে পড়েছে। তাই শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধ, দৈনিক ভিত্তিক সামরিক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল এবং বয়স শিথিল করে স্থায়ীকরণের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

সভা থেকে আগামী ১৯ জুনের কেন্দ্রীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে সকল শ্রমিক-কর্মচারীর প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে শ্রমিক ঐক্য সততা দুনিয়ার মজদুর এক হও স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গণপূর্ত ভবনের সামনে প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর