1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়া সদরের শ্রেষ্ঠ ইউনিয়ন ‘গোকুল’, সম্মাননা পেলেন চেয়ারম্যান জিয়াউর রহমান

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত
৭১

রায়হানুল ইসলাম, ​বগুড়া জেলা প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বগুড়া সদরের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে গৌরব অর্জন করেছে গোকুল ইউনিয়ন পরিষদ। ইউনিয়নটির জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

​বগুড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার হাতে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন তিনি। এ বছরের দিবসের প্রতিপাদ্য ছিল “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।”

স্থানীয় সুধীজন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই জিয়াউর রহমান জিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সুদক্ষ নেতৃত্ব, স্বচ্ছতা এবং উন্নয়নমুখী কর্মপরিকল্পনার কারণে গোকুল ইউনিয়ন আজ একটি রোল মডেলে পরিণত হয়েছে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়নটি জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই অর্জনের প্রতিক্রিয়ায় চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি সবসময় আনন্দের, যা আমার কাজের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। এই অর্জন আমার একার নয়, এটি গোকুল ইউনিয়নের প্রতিটি মানুষের ভালোবাসা ও সহযোগিতার ফসল। আমি জনগণের সেবক হিসেবেই আজীবন কাজ করে যেতে চাই। গোকুল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।

গোকুল ইউনিয়ন পরিষদ বগুড়া সদরের শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হওয়ায় এবং চেয়ারম্যানের এই ব্যক্তিগত সাফল্যে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, যোগ্য নেতৃত্বের কারণেই আজ গোকুল ইউনিয়ন এই সম্মানে ভূষিত হয়েছে। অর্জনের খবরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর