1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত

​বগুড়া জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়া সদর উপজেলার ১নং ফাঁপোর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ আলতাফ হোসেন।

​সভায় এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু রায়হান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা ও ইউপি সদস্য আমিনুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান।

​এ ছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ মতবিনিময় সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা বলেন, এলাকার অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় যোগ্য নেতার কোনো বিকল্প নেই।

​ইউনিয়নের সার্বিক অগ্রগতি ও সাধারণ মানুষের অধিকার আদায়ে মো. কামাল হোসেনের পাশে থাকার ঘোষণা দেন স্থানীয় জনতা। কামাল হোসেন ফাঁপোর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

​অনুষ্ঠান শেষে ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিরসনে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্থানীয় ভোটারদের মাঝে এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর